মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ব্যাংক খাত সংকটে পড়তে পারে : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
ইরানের বিপক্ষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষ ও দেশের ব্যাংক খাত চরম সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব বিশ্ব অর্থনীতির ওপর পড়তে পারে। এর ফলে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এই যুদ্ধ কবে শেষ হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ চরম মিথ্যাচার করছে, যা আন্তর্জাতিক ও ধর্মীয়ভাবেও নিন্দনীয়।
তিনি আরও বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার নেশায় কেউ না কেউ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে দেশ ঋণের বোঝায় জর্জরিত বলেও মন্তব্য করেন তিনি।
আপনার মতামত লিখুন :