নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, দিল্লিতে মমতা ব্যানার্জিকে আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসা অবস্থায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিসহ দলটির ছয় নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে তাঁদের আটক করা হয়। 

আটক নেতাদের মধ্যে রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন রয়েছেন। তবে আটক অন্য নেতাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্ষোভ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটি এ ঘটনাকে ‘গ্রেপ্তার’ হিসেবে উল্লেখ করে প্রশ্ন তুলেছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা কখন থেকে গণতন্ত্রের নিয়ম হয়ে গেল?

পোস্টে তৃণমূল কংগ্রেস আরও বলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে আলোচনার পরিবর্তে গ্রেপ্তারের পথ বেছে নেওয়া হলে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন ওঠে।
দলটির ভাষ্য, ‘গণতন্ত্রের জন্য এটি একটি অন্ধকার দিন। গণতন্ত্র রক্ষার লড়াই কখনো থামানো উচিত নয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এই ধর্নার আয়োজন করা হয়। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ