যুদ্ধের মাঝেই ইরানে ভূমিকম্প, কেঁপে উঠল বন্দর আব্বাস এলাকা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরান–এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর যৌথ হামলা সপ্তম দিনে গড়িয়েছে। শনিবার (৭ মার্চ) পর্যন্ত দুই দেশই ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। এর মধ্যেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার সকালে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাস থেকে প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
তবে এই ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবারও ইরানের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, হামলার ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী ও নেতৃত্বের বড় অংশই কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই ইরানে নতুন করে ভূমিকম্প আঘাত হানায় দেশটির পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :