রাজস্থলীতে হেডম্যান–কারবারী সম্মেলন, উন্নয়ন ও শান্তি রক্ষায় ঐক্যের আহ্বান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: সুমন খান, রাঙ্গামাটি :

রাঙামাটি জেলার কাপ্তাই জোন কমান্ডারের নির্দেশনায় এবং রাজস্থলী সাব-জোন কমান্ডারের তত্ত্বাবধানে রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় আয়োজিত এই সম্মেলনটি নিয়মিত মাসিক কার্যক্রমের অংশ।

সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী সাব-জোন কমান্ডার মেজর মো. হাফিজ। মতবিনিময় পর্বে স্থানীয় হেডম্যান ও কারবারীদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে সাব-জোন কমান্ডার সরাসরি স্থানীয়দের কথা শোনেন এবং সমাধানের সম্ভাব্য দিকগুলো তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে মেজর হাফিজ বলেন, দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এলাকায় কাজ করে যাচ্ছেন এবং এই অঞ্চলে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত। তিনি উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নানা ঝুঁকি মোকাবিলা করে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, কাপ্তাই জোনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার সুযোগ তৈরি হয়েছে। দুর্গম এলাকার মানুষদের আধুনিক সুবিধার আওতায় আনতে সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করতে চায় বলেও তিনি জানান। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোনের জেসিও ওয়ারেন্ট অফিসার তৌহিদ, ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন মৌজা থেকে আগত ৪ জন ইউপি সদস্য, ৫ জন হেডম্যান ও ৫৩ জন কারবারী। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ