ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে জোটগত বিরোধের মধ্যেই পদত্যাগ করলেন উগ্র-কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। মঙ্গলবার একটি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
ইসরায়েলি চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তার পদ থেকে পদত্যাগ করায় নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়েছে।
পদত্যাগের পর স্মোট্রিচ অবশ্য ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন। সেখানে তিনি তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম পার্টির আইন প্রণেতা হিসেবে দায়িত্বপালন করবেন।
নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের সঙ্গে বিরোধের মধ্যে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের এই পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনা ঘটল।
সুত্র : আনাদোলু
আপনার মতামত লিখুন :