লংগদু-নানিয়ারচর সড়কের কাজ দ্রুত শুরু হবে : এমপি দীপেন দেওয়ান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের নির্মাণকাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। একই সঙ্গে উপজেলার স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) সকালে লংগদু উপজেলা সফরে পৌঁছালে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় এমপি দীপেন দেওয়ানকে বরণ করে নেন।

সফরকালে তিনি উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন করেন এবং বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

এরপর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি দীপেন দেওয়ান বলেন, লংগদুবাসীর দীর্ঘদিনের দাবি লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রমের বিষয়েও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ধাপে ধাপে উপজেলার বিদ্যুৎবিহীন তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ করা হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ