বিএনপি মন্ত্রী এ্যানীকে ধন্যবাদ জানানো নিয়ে বিতর্ক, কৃষক লীগ নেতা রানা সমালোচনায়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মেহেদী হাসান সুমন, লক্ষ্মীপুর থেকে :

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী–কে প্রকাশ্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা। বুধবার (২০ মে ২০২৬) গভীর রাতে চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নের গেজেট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তাঁর একটি অভিনন্দন বার্তাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও কৃষক লীগের ভেতরে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠার মধ্যেই একজন কেন্দ্রীয় নেতার এ ধরনের বক্তব্য দলীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। ক্ষুব্ধ নেতারা অবিলম্বে হিজবুল বাহার রানাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে রানা চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নে সংশ্লিষ্টদের অবদান স্মরণ করে বিএনপি মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অন্যদের ‘মাননীয়’ সম্বোধনে ধন্যবাদ জানান। তিনি এটিকে একটি সমন্বিত প্রয়াস হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে সম্মান জানানোর কথা বলেন।

পোস্টটি প্রকাশ্যে আসার পর লক্ষ্মীপুর জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে নিন্দার ঝড় ওঠে। মাঠপর্যায়ের নেতাকর্মীরা একে ‘রাজনৈতিক আদর্শহীনতা’ হিসেবে আখ্যা দেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের ভাষ্য, এমন ‘হাইব্রিড’ নেতৃত্বের কারণেই দল বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, প্রকৃত আদর্শনিষ্ঠ নেতারা কখনোই বিরোধী দলের এমপি বা মন্ত্রীকে এভাবে প্রকাশ্যে প্রশংসা করতে পারেন না।

কৃষক লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, চন্দ্রগঞ্জ উপজেলা গঠন দীর্ঘদিনের দাবি হলেও বর্তমান বৈরী রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলের নেতাকে প্রকাশ্যে ধন্যবাদ জানানো দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী। তারা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং হিজবুল বাহার রানাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ