দিনাজপুরে সাবেক নৌ প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

দিনাজপুর সংবাদদাতা :

দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৯ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধনতলা এলাকায় তার বাড়িয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিসংযোগের সময় বাড়িতে কেউ ছিল না বলে জানা গেছে।

এদিকে, সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলাম হোসেনের বাড়িতেও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

জানা গেছে, সম্প্রতি সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

ভিডিওতে খালিদ মাহমুদকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে জঙ্গি আখ্যায়িত করতে দেখা যায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ