বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ, চালু হচ্ছে দুই মানি মার্কেট রেফারেন্স রেট


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সুদের হার নির্ধারণে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে নতুন দুটি মানি মার্কেট রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৩ এপ্রিল) জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশে ঋণচুক্তি, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক আর্থিক পণ্য (যেমন ডেরিভেটিভস) এবং অন্যান্য আর্থিক চুক্তিতে সুদের হার নির্ধারণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই একটি কার্যকর, গ্রহণযোগ্য ও বাজারভিত্তিক বেঞ্চমার্কের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এই প্রেক্ষাপটে প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের ওপর ভিত্তি করে প্রতিদিন দুটি রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই রেট দুটি হলো— ‘বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট’ (বিওএফআর) এবং ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ (ডিওএমএমআর)। এগুলো যথাক্রমে রিস্ক-ফ্রি এবং আনসিকিউরড আন্তঃব্যাংক মানি মার্কেট লেনদেনের তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

সার্কুলারে আরও জানানো হয়, আগামী ১৫ এপ্রিল থেকে প্রতি কার্যদিবসে এই দুটি রেফারেন্স রেট হিসাব করে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রেট নির্ধারণের পদ্ধতি বা মেথডোলজি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজেই তা অনুসরণ করতে পারে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ দেশের আর্থিক খাতে স্বচ্ছতা বাড়াবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে সুদের হার নির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ