ইউনূস-মোদির বৈঠক আশার আলো জাগিয়েছে : মির্জা ফখরুল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো জাগিয়েছে।

৪ এপ্রিল শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএনপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, এই বৈঠক হওয়া আনন্দের কথা। যা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা মনে করি ভূ-রাজনীতিতে বাংলাদেশ-ভারতের যে রাজনৈতিক অবস্থান, এই বৈঠক আমাদের আশার আলো দেখাচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, দুই দেশের সরকার প্রধানকেই আন্তরিক মনে হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের যে তিক্ততা তৈরি হচ্ছিল, তা বৈঠকের ফলে কমবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এর পূর্বে, বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছে বিএনপি। এই বৈঠকের প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। বৈঠকের অভ্যন্তরে কী আলোচনা হয়েছে, বিস্তারিত তা জানা না গেলেও ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ