আন্তর্জাতিক ডেস্ক :
মোদি সরকারকে আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বলেছেন, কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে। আমি কি তাতে বাধা দিয়েছি? দিইনি। তার কারণ রাজনৈতিক বিষয় আছে।
তিনি তার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা ভারত সরকারের মদদেই কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন।
১৭ জুলাই বৃহস্পতিবার নিউটাউনে এক অনুষ্ঠানে বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেছেন।
মোদি সরকারের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন রাখেন, আপনারা কেন ‘বাংলায় কথা বললেই বাংলাদেশি’ এমন তকমা দিচ্ছেন? বাংলাদেশিদের নিয়ে যদি এতো সমস্যা হয়, তাহলে কিছু বাংলাদেশিকে ভারত সরকার অতিথি করে রেখেছে কেন? তাদের রাখা নিয়ে এখনও অবদি পশ্চিমবঙ্গ সরকার কোনো আপত্তি করেনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আরও বলেন, একজন ভারতীয় দেশের যেকোনও জায়গায় যেতে পারেন। কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ফিরিয়ে দেয়া হচ্ছে। তাদের নির্বাসন করার কথা বলা হচ্ছে। শুধু বাংলাদেশি নয়, ভারতের ভিন রাজ্যগুলোয় বাংলাভাষীদের রোহিঙ্গা বলা হচ্ছে।
১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সবাই অবশ্যই ভারতের নাগরিক, কোনোভাবেই বাংলাদেশি নয় বলেও জানান তৃণমূল কংগ্রেসের প্রধান।
আপনার মতামত লিখুন :