সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিলসহ আটক ১


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মহানগর (সিলেট) প্রতিনিধি :

সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সিরাপসহ মো. আশিক আহমদ (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ডান পাশে বসা যাত্রীর হাঁটুর ওপর রাখা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে ওই যাত্রীকে আটক করা হয়।

গ্রেপ্তার আশিক আহমদ (৩১) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তারাকাল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সাজিবুর রহমান।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪০, তারিখ ৩০ অক্টোবর ২০২৬।

এসএমপির এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান বলেন, আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ