প্রধান উপদেষ্টার নির্দেশ ৪ মন্ত্রণালয়-প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে চারটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ও নাগরিক সেবা ডিজিটাইজড করার।  উক্ত মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হল ভূমি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

৮ মার্চ শনিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে এই নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সেবা সহজ করতে মন্ত্রণালয়গুলোর মধ্যকার ডেটার আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিতের ওপরও জোর দিয়েছেন।

সুত্রে জানা যায়, এরইমধ্যে মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ কর্মপদ্ধতি অটোমেশন করা, শতভাগ ইলেক্ট্রনিক ফাইল ব্যবহার ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত ও ডিজিটাল সিগনেচার ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়া, ম্যানুয়ালি ফর্ম ফিলাপের পরিবর্তে সিকিউর এপিআইয়ের মাধ্যমে ডেটা আদান প্রদানের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশের মন্ত্রণালয়গুলো নিজস্ব ডিজিটাল সিস্টেম তৈরির মাধ্যমে বেশকিছু সাইলো তৈরি করেছে। এমন পরিস্থিতিতে সাইলোগুলোর মধ্যে আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী তিন মাসের মধ্যে প্রধান কিছু মন্ত্রণালয়ে পাইলট প্রোগ্রাম বাস্তবায়নের চেষ্টা করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ