ধৈর্য ধরুন, আওয়ামী লীগের অন্যায়ের বিচার আইনের মাধ্যমে হবে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করেছে যে আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করছে না।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল এমন মন্তব্য করেছেন।
বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সব কিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সফরে সফরসঙ্গী হিসেবে আরো আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় এক জনকে আটক করেছে মার্কিন পুলিশ।
আপনার মতামত লিখুন :