উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়েছে।

এর আগে, ২০ নভেম্বর বৃহস্পতিবার বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে। 
ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এ নিয়েই ২৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ