বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৫ আগস্ট শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বিএনপি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর পক্ষ থেকে তার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে খালেদা জিয়ার বাসায় যান। এ সময় খালেদা জিয়ার পক্ষে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলেল তোড়া গ্রহণ করেন।

এ সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান, চেয়ারপার্সন কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ