ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ফিজিকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে ‘জি’ গ্রুপের ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শেষ করেছে বায়েজিদ-ফাহিমরা। বুরুন্ডির বিপক্ষে হারের হতাশা কাটিয়ে এই জয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ম্যাচের চতুর্থ মিনিটে মোহাম্মদ বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। শুরুতেই দুই গোল পেয়ে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফিজি। ম্যাচের ৪৮তম মিনিটে বাংলাদেশের আত্মঘাতী গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে তারা। এরপর দুই দলই গোলের চেষ্টা চালায়। তবে ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন বায়েজিদ। তাঁর গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হার নিয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। এর আগে বুরুন্ডির কাছে ২-০ গোলে হেরে হতাশ হতে হয়েছিল দলকে। তবে ফিজির বিপক্ষে জয় দিয়ে সেই হতাশা কিছুটা কাটিয়ে উঠেছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।
আপনার মতামত লিখুন :