দেশে এখনো স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি নির্ধারণ হয়নি : রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
দেশে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি বিভিন্নভাবে বাস্তবায়িত হলেও এখনো একটি মানসম্মত (স্ট্যান্ডার্ড) ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আজ থেকে প্রায় ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ন্যূনতম মজুরির ধারণা দিয়েছিলেন, যা পরবর্তীতে বিশ্বজুড়ে শ্রমিক অধিকার আন্দোলনের ভিত্তি তৈরি করে। কিন্তু বাংলাদেশে এখনো জাতীয়ভাবে একটি নির্ধারিত স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি ব্যবস্থা গড়ে ওঠেনি।
তিনি আরও বলেন, বর্তমানে বন্ধ থাকা জুট মিলগুলো একটি জাতীয় নীতির মাধ্যমে পুনরায় চালু করা গেলে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান সম্ভব। দেশের সম্পদ ব্যবহার করে এসব শিল্প পুনরুজ্জীবিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শ্রমিকের সন্তান তারেক রহমান মজুরিসহ শ্রমিকদের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
তিনি আরও অভিযোগ করে বলেন, লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে শ্রমিকদের নামে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা ঝুলে আছে, যার কোনো কার্যকর সমাধান হয়নি। এসব সমস্যার সমাধানে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :