আবারও কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবারও এক দফা সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। সেই দাম শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।
নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম: ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা
২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা
শুধু সোনাই নয়, কমানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৫ হাজার ৬৫৭ টাকা
২১ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৫ হাজার ৩৬৫ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৪ হাজার ৬০৭ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা: ৩ হাজার ৪৪১ টাকা
টানা দুই দফা দাম কমায় স্বস্তি ফিরেছে স্বর্ণ ও রুপার বাজারে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচা সোনার দামের ওঠানামার প্রভাবেই এ পরিবর্তন এসেছে।
আপনার মতামত লিখুন :