কসবায় অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: সাইফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধ ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আইন অমান্য করায় কয়েকজন মোটরসাইকেল চালককে অর্থদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কসবা উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র, বৈধতা ও আইনগত বিষয়াদি যাচাই করা হয়।

অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির। এ সময় অবৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে কয়েকজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং মোটরসাইকেল চলাচলে আইন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কে শৃঙ্খলা আরও জোরদার করা সম্ভব হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ