ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে স্মারক লিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বরিশাল ব্যুরো :
ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির বাস্তবায়নে সারা দেশের ন্যায়ে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১২ টায় বরিশাল বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারক লিপিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিতের দাবি জানানো হয়।
এছাড়া জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিষয়ে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও করা হয়েছে।
স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবর সহ বিএম কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :