ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর অসত্য-বানোয়াট : প্রেস কর্মকর্তা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রচারিত খবরকে অসত্য ও বানোয়াট বলে দাবি করেছেন তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।

রোববার (১৮ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি করেন।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীরা। এ সময় ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযানের সময় তাঁদের হাতে অস্ত্র দেখা যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় সমালোচনার মুখে আত্মরক্ষার যুক্তি তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে অভিযানের সময় অস্ত্র প্রদর্শন আইনসম্মত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, তদন্তে কোনো ধরনের আইনগত ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অস্ত্র হাতে অভিযান চালানোর ঘটনাকে কেন্দ্র করে আলোচনা চলার মধ্যেই প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর প্রেস কর্মকর্তা ওই খবরকে অসত্য ও বানোয়াট বলে দাবি করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ