তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে পঞ্চগড়ে ছাত্রদলের স্বাগত মিছিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মিছিলটি এলএসডি মোড় থেকে শুরু করে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে জেলা বিএনপি পাটি অফিস এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে আখ্যা দেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় আনন্দ মিছিলে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান। এ সময়ে আনন্দ মিছিলে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাসেল,সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কানন, যুগ্ম সম্পাদক মিশু ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, পৌর ছাএদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নুর ইসলাম ডাবলু, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম। এবং মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এ সময় তারিকুজ্জামান তারেক বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ছাত্রদল সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ