কক্সবাজারের রামুতে ১৮ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জয় মহাজন, সদর (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের রামু থানা পুলিশ পৃথক অভিযানে ১ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার এসআই (নিঃ) নিক্সন চৌধুরীর নেতৃত্বে রামু থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মোবাইল ডিউটি পালনকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠির মাথা ব্রিজের পূর্ব পাশে উখিয়া-সংযোগ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার পায়ের সঙ্গে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পোটলা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পোটলার ভেতরে ৯টি পলিজিপার প্যাকেটে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই ইয়াবাগুলো জব্দ করে অভিযুক্তকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নুরুল আমিন (৪০), পিতা: মৃত সুরুত আলম, মাতা: মৃত জমিলা খাতুন। তার বাড়ি পূর্ব সাতঘরিয়াপাড়া, ৭নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ, পোস্ট: নয়াপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ৫/৫, তারিখ ২ জানুয়ারি ২০২৬।আটককৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :