ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২০ অক্টোবর : ইসি সচিব


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র ৪২ হাজার ৬১৮টির ওপর আসা দাবি-আপত্তি আগামী ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর পর্যালোচনা শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর। 

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি।

বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ধরে গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র রাখা হয়েছে। এ হিসেবে ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া পুরুষদের জন্য প্রতি ৬০০ জনের জন্য একটি কক্ষ ধরে এক লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ, আর নারীদের জন্য প্রতি ৫০০ জনের জন্য একটি কক্ষ ধরে এক লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর এ কেন্দ্রের সংখ্যা কিছুটা কমতে বা বাড়তে পারে।
 
আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় ইসি। এ জন্য সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ