এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এবার মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার সঙ্গে সঙ্গে দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

এবারের পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার অভিযোগে বিভিন্ন স্থানে আন্দোলনের ঘটনাও ঘটে।

সব মিলিয়ে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে ফলাফল বিশ্লেষণ এবং পরবর্তী শিক্ষাজীবনের প্রস্তুতি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ