মেট্রোরেলে প্রতিবন্ধী ও প্রবীণদের যাতায়াতে স্বস্তি, মিলছে বিশেষ সুবিধা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য মেট্রোরেলের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এই সুবিধা পাবেন। একইভাবে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে একক যাত্রার টিকিটে (এসজেটি) ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
ডিএমটিসিএল জানায়, যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হয়।
আগামীকাল সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন-এ এ বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
আপনার মতামত লিখুন :