সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আপিল শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত রায় স্থগিতের আবেদন জানান। সংক্ষিপ্ত শুনানি শেষে আপিল বিভাগ রায় স্থগিত করে পূর্ণাঙ্গ আপিলের শুনানির তারিখ নির্ধারণ করে।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের কার্যক্রমে স্থবিরতা এড়াতেই রায়টি স্থগিত করা হয়েছে। রায় স্থগিত না হলে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারত বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে ৭ এপ্রিল হাইকোর্ট ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। পরে ২১ মে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।

হাইকোর্টের রায়ে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলাসংক্রান্ত দায়িত্ব সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির হাতে থাকার বিধান বাতিল করা হয়। ফলে এসব দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ