তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের কমিটি গঠন করেছে সরকার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। ২১ অক্টোবর মঙ্গলবার এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পাঁচ সদস্যের এ কমিটিতে সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ ছাড়া কমিটিতে আরো তিনজন উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও এ কমিটির সদস্য।

এই উপদেষ্টা পরিষদ কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়াদিতে সরকারকে পরামর্শ দেবে। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা দেওয়ার নির্দেশ দিতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ