রামিসা হত্যার বিচার দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবি, কবর জিয়ারতে শোকাহত পরিবার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

জধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের বিচার দ্রুত সম্পন্ন এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা।

শুক্রবার (২২ মে) দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়ন এলাকার মধ্য শিয়ালদী গ্রামে পারিবারিক কবরস্থানে মেয়ের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “একজন মেয়ের বাবা হিসেবে প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। তার কথার ওপর আমার ১০০ শতাংশ আস্থা আছে, আমি দ্রুত ও সুষ্ঠু বিচার পাবো।”

আব্দুল হান্নান মোল্লা আরও বলেন, দেশের আইন অনুযায়ী তিনি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন এবং প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও তিনি শুনেছেন।

এর আগে পরিবারের সদস্যরা কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি জাকির হোসেন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই ঘটনায় তার স্ত্রীকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ