দেশে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১,০১৯ শিশু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত মৃত্যু উদ্বেগজনক পর্যায়েই রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৫৩ শিশু। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। ফলে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৯ জনে।

এদিকে, একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৯টি শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে, যা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‌্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্ত শিশুদের পৃথক রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ