বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

দুই মাস অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (৭ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে জানা যায়, তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন।

যদিও রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি, সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে বোর্ডের ইতিহাসে ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তামিম।

নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবিতে তিনি ষষ্ঠ ব্যক্তি। এর আগে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন অ্যাডহক ও নির্বাচিত সভাপতিরা।

এদিকে, সহসভাপতি পদে ফাহিম সিনহাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্রিকেটার হিসেবে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের পর প্রশাসনিক দায়িত্বে তামিম ইকবালের স্থায়ী নির্বাচিত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর নেতৃত্বে দেশের ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ