কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুর প্রতিনিধি : 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছপালা কেটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহাদাত হোসেন কমলনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অনুযায়ী, শাহাদাত হোসেন ২০২৩ সালের ১৬ আগস্ট নিবন্ধিত দলিলের মাধ্যমে চর জাঙ্গালিয়া মৌজার আরএস ২১৯৩ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ৪৫০ ও ৪৫১ নম্বর দাগের মোট ১২ শতক জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি জমিটির বৈধ মালিক হিসেবে ভোগদখল করে আসছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ভাই আবদুস সহিদ, ভাতিজা রফিকুল ইসলাম, ভাবি শহর বানু, চর ফলকনের মোশারফ হোসেন, রেশমা আক্তারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার জমিতে প্রবেশ করে লাগানো গাছপালা কেটে ফেলেন। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করা হয়। স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা স্থানীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় আজিবা বেগম, হোসনেয়ারা বেগম ও মো. সজিবকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জমি হারানোর আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শাহাদাত হোসেন। তিনি তার মালিকানাধীন সম্পত্তি রক্ষা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ