দীর্ঘ ১০ বছর পর নির্মিত হচ্ছে মিরসরাই উপজেলা বিএনপির কার্যালয়
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
আব্দুল মান্নান, মিরসরাই (চট্রগ্রাম) সংবাদদাতা :
দীর্ঘ ১০ বছর পর অবশেষে মিরসরে উপজেলা বিএনপির নতুন কার্যালয় নির্মাণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা জনাকীর্ণ অনুষ্ঠানে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি'র সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি'র প্রভাবশালী নেতা নুরুল আমিন চেয়ারম্যান এই নতুন কার্যালয়ে ভিতিপ্রস্তার স্থাপন করেন।উল্লেখ্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালের৭ সেপ্টেম্বর রাতে মিরেশ্বরাই উপজেলা বিএনপির তৎকালীন দলীয় কার্যালয়টি রাতের আঁধারে ভেঙ্গে দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় ৯ বছর পর পুনরায় নিজস্ব কার্যালয় নির্মাণের এই উদ্যোগে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
ভিওিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন গণতন্ত্র ও বিরোধী রাজনীতির কণ্ঠরোধ করতে তৎকালীন আওয়ামীলীগ সরকার এই কার্যলোটি ভেঙ্গে দিয়েছে। আজ সেই অন্যায়ের জবাব হিসেবে আমরা নতুন কার্যালয়ের কাজ শুরু করলাম। এই কার্যালয় হবে সাধারণ মানুষের আবেগের স্থান ও অধিকার আদায়ের মূল কেন্দ্র। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসব দেখা যাচ্ছে।
উপজেলা বিএনপি'র আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে আর ও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন চেয়ারম্যান এবং সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। তারা বলেন, এই নতুন কার্যালয় হবে বিএনপির ঐক্য ও ভবিষ্যতের আন্দোলন সংগ্রামের প্রতীক।
অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক মো ঃ আলমগীর বারইয়ারহাট পৌরসভা বিএনপি'র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী মিরসরাই পৌরসভার বিএনপি'র সাবেক আহবায়ক মহিউদ্দিন সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম। পারভেজ ও জাহিদ হোসাইন সহ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে ভিওিপ্রস্থার স্থাপনের দ্রুত তম সময়ের মধ্যেই এখানে বহু তল ভবন নির্মাণ কাজ শুরু করা হবে।
দলীয় কার্যালয় এটি ডিজাইন করে প্রশংসা সাগরে ভাঁসছেন ইঞ্জিনিয়ার মোসলিম উদ্দিন।
আপনার মতামত লিখুন :