সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাতে ওসমানীনগর প্রেসক্লাবে দোয়া মাহফিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায় দিন ও বিজয়ের কণ্ঠের প্রতিনিধি এবং জনপ্রিয় ফেসবুক পেজ ‘মায়ার টিভি’র পরিচালক সদ্য প্রয়াত সাংবাদিক হারুন রশিদ-এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ আসর ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, দাতা সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, হারুন রশিদ ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর আপসহীন ভূমিকা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিল। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

বক্তারা আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নে সহযোগিতা এবং সমাজে সম্প্রীতি রক্ষায় তাঁর ভূমিকা এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও সদস্য আব্দুস শহিদ।

এছাড়া বক্তব্য রাখেন সাবেক সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীসহ অনেকে।

মরহুমের সহোদর মাছুম আহমদ ও পুত্র সাইদুল ইসলাম আবেগঘন বক্তব্যে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পরে তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকি বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ