পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় সিএইচটি জোটের স্থায়ী কমিটি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এলেক্স বড়ূয়া :

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোটের স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিবকে সভাপতি করে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাফরুল হাসান, মো. নিজাম উদ্দীন, থোয়াইচিং মং চাক, পাইশিখই মারমা, ইব্রাহিম খলিল চৌধুরী, মো. শাহীন আলম ও জীবন চাক।

সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের মূলনীতি ‘সমতা, স্বীকৃতি ও শান্তি’কে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ও অ-বাঙালি সব জাতিসত্তার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সহাবস্থান ও সমঅধিকার প্রতিষ্ঠায় নবগঠিত স্থায়ী কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সংগঠনটি জানায়, নবগঠিত কমিটি সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো চিহ্নিত করে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় সমাধানের লক্ষ্যে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যৌক্তিক দাবি তুলে ধরার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে।

সিএইচটি সম্প্রীতি জোট মনে করে, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিভাজনের পরিবর্তে পারস্পরিক আস্থা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তোলা জরুরি। সংগঠনের ভাষ্য, ‘বিভাজন নয়, সম্প্রীতিই পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নের প্রধান ভিত্তি।’

কেন্দ্রীয় নির্বাহী কমিটির আদেশক্রমে নবগঠিত স্থায়ী কমিটির এ ঘোষণা দেওয়া হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ