ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন সিইসি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে তফসিল ঘোষণা শুরু করেন তিনি।

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের সামনে তল্লাশি জোরদার করা হয়েছে। ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তফসিল ঘোষণার দিনে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আগারগাঁও এলাকার যান চলাচলেও আনা হয়েছে সীমাবদ্ধতা। এদিন সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা যায়। 
 
ইসির নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা রবিউল জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, র‍্যাবও নিয়মিত টহল দিচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ