রাঙ্গামাটির বাঙ্গালহালিয়াতে তরুণী উদ্ধারের পর মানববন্ধন ও প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া এলাকার ঋষি আশ্রম থেকে অপহৃত ও ধর্মান্তরিত এক তরুণী উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ জুন) সকালে বাঙ্গালহালিয়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ এবং সর্বস্তরের সাধারণ মানুষ। কঠোর নিরাপত্তার মধ্যে এই কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলাম ধর্ম গ্রহণের পরও ওই তরুণীকে প্রায় দুই মাস ধরে ঋষি আশ্রমে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। এ ঘটনাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস নদভী চার দিনের আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, “চার দিনের মধ্যে বাঙ্গালহালিয়ার ঋষি আশ্রমের মদদদাতা ও ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত শ্রীমৎ সনাতন ঋষি মহারাজকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকার পর চন্দ্রঘোনা থানাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকার একটি ঋষি আশ্রম থেকে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর থেকে রাজস্থলী উপজেলা হেফাজত ইসলামের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করছে। বক্তারা বলেন, এ ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত না হলে এলাকায় সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ