বোনকে সম্পত্তি দিতে টিউলিপের জালিয়াতি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন। ১৩ মার্চ বৃহস্পতিবার  ব্রিটিশ গণমাধ্যমের একটি প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছ থেকে পাওয়া নথিপত্রের ভিত্তিতে গণমাধ্যমটি জানায়, ভুয়া নোটারি নথি ব্যবহার করে গুলশানের একটি ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন টিউলিপ। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায়, বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নির বানানো ওই নথিটি ২০১৫ সালের। সেটি ব্যবহার করে পরবর্তীতে তার বোনকে গুলশানে একটি ফ্ল্যাট হস্তান্তর করা হয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের অভিযোগের তদন্তের অংশ হিসেবে দুদক এ অভিযোগ তুলেছে বলে জানিয়েছে ব্রিটিশ এ সংবাদমাধ্যম।

ওই নোটারি নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়। তবে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন আইনজীবী সিরাজ। তিনি জানান, টিউলিপ কিংবা আজমিনা সিদ্দিকের সাথে তার আগে কোনো পরিচয় ছিলো না।

এর পূর্বে, যুক্তরাজ্যে টিউলিপের ফ্ল্যাটের মালিকানাসহ নানা দুর্নীতি নিয়ে প্রথম খবর প্রকাশ করে ফিনান্সিয়াল টাইম। ওই প্রতিবেদনের পর নানা অনিয়মের অভিযোগ ও রাজনৈতিক বিতর্কের চাপে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক

সুত্র : ফিনান্সিয়াল টাইমস


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ