ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা, কমলনগর যুব ওয়ারিয়র্স ক্লাবের জার্সি উন্মোচন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: হাসান হাওলাদার, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে কমলনগর যুব ওয়ারিয়র্স ক্লাব ও কমলনগর যুব ওয়ারিয়র্স ফুটবল একাডেমির জার্সি উন্মোচন ও বিতরণ অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে কমলনগর যুব ওয়ারিয়র্স ক্লাব ও ফুটবল একাডেমির খেলোয়াড়দের জন্য প্রায় ১০০টি জার্সি প্রদান করে ইয়থ হেল্প হেন্ড ফাউন্ডেশন, কমলনগর এবং কারবার ই-কমার্স। এ সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে আশরাফ উদ্দিন শাহীন, আমজাদ হোসেন শামিম এবং ইয়থ হেল্প হেন্ড ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিদার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন সাজু, চর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপেল মাহমুদ, মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান, মেরিন ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম কাফি, কমলনগর যুব ওয়ারিয়র্স ক্লাবের সহ-সভাপতি আবুবকর ছিদ্দিক সুমন এবং বিডি ক্লিন, কমলনগরের সমন্বয়ক মো. শাহিন আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলনগর যুব ওয়ারিয়র্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক (জুয়েল)।

বক্তারা বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কমলনগর যুব ওয়ারিয়র্স ক্লাব ও ফুটবল একাডেমির ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন এবং খেলোয়াড়দের নিষ্ঠা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ