কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ আব্দুল মুবিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
কুলাউড়া সীমান্তে আবারো বিচার বহির্ভূত হত্যা কান্ড ঘটনা ঘটেছে।ভারতের বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়ারচা বাগানের বস্থি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে শুকুরাম উরাং (২৫) গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার মুরইছড়া সীমান্তের ১৮৪৪ নংপিলারের পাশে তাদের কৃষি জমিতে তার গৃহ পালিত পশুকে ক্ষেতের মধ্যে ঘাস খাওচ্ছিল এর কিছুক্ষণ পর দুপুর ১.৩০টার দিকে ভারতীয় বিএসএফ তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। পরে সে দৌড়ে কিছু দুর এসে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করলে পথিমধ্যে সেরমৃত্যুর কোলে ঢলে পড়ে।
স্থানীয় একলোক শাহাজান জানান, শুকুরাম উরাং ঢাকায একটি কোম্পানিতে চাকরি করতেন, ছুটিতে এসে পৃতাকে কৃষি কাজে সহযোগীতা করছিলেন।
এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান তাকে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন জাগে সীমান্তে কোন অপরাধ হলেও জেল জরিমানার পরিবর্তে ভারতের বিএসএফ এর বিচার বহির্ভূত হত্যা আন্তর্জাতিক আইন লংঘন কি বার্তা দিচ্ছে?
এসব বিচার বহির্ভূত হত্যা কান্ড বন্ধে সরকার ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :