1
2
| প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের ৯ সদস্য
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সংবাদদাতা :
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ৯ সদস্য। ১৫ অক্টোবর বুধবার দুপুরে তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিডিআরের সাবেক ৯ সদস্য কারাগার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
সিনিয়র জেল সুপার আল মামুন জানান, ৯ জনকে মুক্তি দেয়া হয়েছে এবং আরও ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই শেষে মুক্তি দেয়া হবে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
জেল সুপার আল মামুন বলেন, ওই মামলায় আরও ৪ জনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে তাদের ৪ জনকেও কারা মুক্তি দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত