গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭, আহত অর্ধশতাধিক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকায় ইসরায়েলের দুটি পৃথক বিমান হামলায় এক শিশু ও তিন নারীসহ অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন।

শুক্রবার (১৫ মে) গাজা শহরের রিমাল এলাকায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একটি বহুতল আবাসিক ভবনে প্রথম হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পর পাশের একটি সড়কে থাকা একটি গাড়িকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলার সময় ভবনটিতে শত শত মানুষ বসবাস করছিলেন। আকস্মিক হামলায় ভবনের একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করেন।

ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের বর্তমান সামরিক প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে তিনি নিহত বা আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে জানান, হামলার মূল লক্ষ্য ছিলেন ওই হামাস কমান্ডার।

গত অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় বড় ধরনের যুদ্ধ কিছুটা কমে এলেও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। চলমান পরিস্থিতিতে উপত্যকাটি এখনো ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

সূত্র : রয়টার্স


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ