1. সারাদেশ
  2. বিস্তারিত

গোপালগঞ্জে বিএনপি এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপি এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায়ও আগুন দেন।

এর আগে দিনভর টুঙ্গিপাড়ায় দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

দিনভর সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন