1. সারাদেশ
  2. বিস্তারিত

ডিএমপির অভিযানে ২৯৯ জন আটক, উদ্ধার ককটেল ও মাদক

ডিএমপির অভিযানে ২৯৯ জন আটক, উদ্ধার ককটেল ও মাদক
নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা করা হয়েছে। অভিযানে ককটেল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ২৬ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ৭৩ জন, গুলশান বিভাগে ১৮ জন এবং উত্তরা বিভাগে ৪৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ চারজনকে আটক করেছে।

অভিযানকালে চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, চার বোতল তরল পেট্রল, পেট্রলযুক্ত দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন