1. সারাদেশ
  2. বিস্তারিত

সিলেটে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ

সিলেটে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ
সিলেট প্রতিনিধি :

সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুন বাজার সংলগ্ন এলাকায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছেন বেগম সায়িদা। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) তাঁর নিজ বাসভবনে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

প্রতি বছরের মতো এবারও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এলাকার নিম্নআয়ের মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করতে আয়োজিত এ অনুষ্ঠানে নারী, পুরুষ ও বয়োবৃদ্ধসহ শতাধিক দুস্থ মানুষ অংশ নেন। পরে সুশৃঙ্খল পরিবেশে তাঁদের হাতে শীতবস্ত্র ও প্রয়োজনীয় নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেগম সায়িদা বলেন, ‘প্রতি বছরই আমি ও আমার পরিবার নিজ উদ্যোগে এলাকার গরিব, দুঃখী ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, বস্ত্র এবং নগদ অর্থ বিতরণ করে আসছি। সমাজের অবহেলিত মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত রয়েছে।’

এ সময় তিনি তাঁর পরিবারের আগামী দিনের পথচলা ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করেন।

সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বেগম সায়িদা বলেন, ‘আমাদের আশপাশে বসবাসরত গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। সামান্য সহযোগিতা ও একটু সহানুভূতিই পারে একটি অসহায় পরিবারের জীবনযাত্রার মান বদলে দিতে।’

স্থানীয় সচেতন মহলের মতে, সমাজের বিত্তবান ব্যক্তিরা নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে এলে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। বেগম সায়িদা ও তাঁর ছেলে সফু মিয়ার এ উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি অন্যদেরও মানবিক ও কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করেছে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন