1. সারাদেশ
  2. বিস্তারিত

সিলেট অঞ্চলে দুই মাসে এসআরবি-৯ এর ২১২ অভিযান, আটক ২৪৯ জন

সিলেট অঞ্চলে দুই মাসে এসআরবি-৯ এর ২১২ অভিযান, আটক ২৪৯ জন
নিজস্ব প্রতিবেদক, সিলেট :

মাদক, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান, বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

সিলেট অঞ্চলে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত দুই মাসে মোট ২১২টি অভিযান চালিয়ে ২৪৯ জনকে আটক করেছে সংস্থাটি।

এসআরবি-৯-এর অভিযানসংক্রান্ত তথ্য অনুযায়ী, ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ দিনে ৬১টি অভিযান পরিচালনা করে ৬৬ জনকে আটক করা হয়। অক্টোবর মাসে ১০৭টি অভিযানে আটক হন ১২২ জন। অন্যদিকে, ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৪৪টি অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৬১ জনকে।

অভিযানের অপরাধভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মাদকসংক্রান্ত অপরাধে ৭৬টি অভিযান পরিচালনা করে ১০২ জনকে আটক করা হয়েছে। হত্যা-সংক্রান্ত ঘটনায় ৫১টি অভিযান চালিয়ে আটক করা হয় ৬১ জনকে। এ ছাড়া অস্ত্রসংক্রান্ত অপরাধে ১১টি, ধর্ষণসংক্রান্ত ঘটনায় ১০টি এবং অন্যান্য অপরাধে ৬৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যান্য অপরাধে আটক হয়েছেন ৫৭ জন।

এসব অভিযানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুণ্ঠিত অস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশি-বিদেশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি রিভলবার, পিস্তল, শটগান, একনলা বন্দুক, দেশীয় পাইপগান, রাইফেল ও এয়ারগান। পাশাপাশি রাইফেলের গুলি, হ্যান্ড গ্রেনেড ও সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে এসআরবি-৯। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১১ হাজার ১৪৮ পিস ইয়াবা, ৮৬৪ বোতল ফেনসিডিল, ৪১৮ লিটার মদ এবং ১৩৩৮.৫ কেজি গাঁজা।

সংশ্লিষ্ট সূত্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দুই মাসের এসব অভিযানে মাদক, হত্যা, অস্ত্র ও অন্যান্য অপরাধে জড়িতদের আটকের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধারে কার্যক্রম পরিচালনা করেছে এসআরবি-৯।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন