পাবনার চাটমোহরে আগাম জাতের রসালো তরমুজ!


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ শাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :

পাবনার চাটমোহরের বাজারে আগাম জাতের মৌসুমী ফল তরমুজ উঠেছে। তবে এর ক্রয় মূল্য সাধারণ ক্রেতার বাহিরে। নিম্ন আয়ের মানুষ কিনতে না পারলেও দেখতে ভিড় করছেন তরমুজের দোকানে। আবার কেউ কেউ শখ করে মৌসুমের নতুন ফল হিসেবে এই রমজানে পরিবারের সদস্যের জন্য কিনে নিয়ে যাচ্ছেন তরমুজ।

শনিবার সকালে চাটমোহর পুরাতন বাজারে থানার সামনে কয়েকজন ফল ব্যবসায়ীকে তরমুজ বিক্রি করতে দেখা যায়। ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আগাম জাতের মৌসুমী ফল। আব্দুল আজিজ নামে এক ক্রেতা জানান, যে দামে তরমুজ বিক্রি হচ্ছে তা আমাদের মত মানুষের কিনে খাওয়া কঠিন। ৪ থেকে ১০ কেজি ওজনের এক একটি তরমুজের মূল্য ২৫০ থেকে ৮০০ টাকা। 

ব্যবসায়ী সোহেল, বক্কার জানান, পটুয়াখালীর চরাঞ্চল, হিমছড়ি এবং নীলগিরি থেকে এ সকল আগাম জাতের তরমুজ আমদানি করা হচ্ছে। মোকামে প্রতি মণ তরমুজ ২ হাজার ৮'শ টাকা দরে কিনতে হচ্ছে। তাই বর্তমানে দাম একটু বেশি। তবে এ মাসের শেষের দিকে স্থানীয় এলাকার আবাদি তরমুজের পর্যাপ্ত আমদানি হলে দাম কমে আসবে বলে জানান ফল ব্যবসায়ীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ