এবার অধিনাকত্বে জুটি গড়তে যাচ্ছেন শান্ত ও মিরাজ!


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ব্যাটিংয়ে অনেকবারই জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। এবার অধিনাকত্বে জুটি গড়তে যাচ্ছেন তারা। তাদের জুটি পথ দেখাবে বাংলাদেশ ক্রিকেটকে।

১৮ নভেম্বর মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে তিন সংস্করণের সহ-অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উক্ত বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ক্রিকেটের দুই সংস্করণের অধিনায়কত্বে জুটি বেঁধেছেন শান্ত-মিরাজ। একজন আরেকজনের ডেপুটি হয়েছেন। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া শান্তর ডেপুটি হয়েছেন মিরাজ।

অন্যদিকে এক বছরের জন্য ওয়ানডের নেতৃত্ব পেয়েছেন মিরাজ। বাংলাদেশি অলরাউন্ডারকে সহায়তা করবেন বাঁহাতি ব্যাটার শান্ত। টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। 

ধারাবাহিক পারফর‌ম্যান্সের ফল হিসেবে ডেপুটির দায়িত্ব পেয়েছেন সাইফ। সংক্ষিপ্ত সংস্করণে তিনি সহায়তা করবেন অধিনায়ক লিটন দাসকে।

আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতা থাকবেন উইকেটরক্ষক-ব্যাটার।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ