1. কবিতা
  2. বিস্তারিত

তুমি যখন (কবিতা)

তুমি যখন (কবিতা)
স্নেহাশীষ বড়ুয়া

তুমি যখন কপাল থেকে চুল সরাও
আমি অবাক নয়নে তাকিয়ে থাকি

তুমি যখন মিষ্টি করে হাসো
আমি অনেক কষ্টে নিজেকে সামলে রাখি।

তুমি যখন আমার দিকে তাকাও
ঐ চোখ দু'টোকে মনে হয় গভীর সমুদ্দুর

তুমি যখন আমার 'পরে অভিমান করো
মনে হয় মাথার উপর কাঠফাটা রোদ্দুর।

তুমি যখন তোমার জীবনের গল্প বলো
আমি নিবিষ্ট মনে তোমার ঠোঁট দু'টোকে দেখি

তুমি যখন আমায় ভেংচি কাটো
তখন আমি সেই মুখ নিয়ে স্বপ্ন আঁকি।

তুমি যখন আমার সাথে কথা বলো
আমি তোমার শুভ্র দাঁতের প্রেমে পড়ে যাই

তুমি যখন বলো, "ভালোবাসি"
আমি তখন নিজেকে হারাই।

মণি, দেবী আমার-
তুমি এত সুন্দর! 

আমি বার বার তোমার প্রেমে পড়ি,
হে আমার মহারাণী-
আমি তোমায় নিয়ে স্বপ্ন গড়ি।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন